রিল্যাক্স ট্যুরে ঘুরে দেখুন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। (Copy)

(4.7)
Rated 5 out of 5

2,040.00৳ 

BOOKING MONEY

রিল্যাক্স ট্যুরে ঘুরে দেখুন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। (Copy)

সাফার কটেজের উপভোগ করুন হাউজবোটে রাত্রিযাপন, নীলাদ্রি লেক, শিমুল বাগান ও জাদুকাটা নদী।

This Tour is unavailable

টুর সম্পর্কিত তথ্য

Tanguar Haor Tour Details – Safar Cottage ৩ রাত ২ দিনে Safar Cottage এর সাথে ঘুরে আসুন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর।

✪ ভ্রমণের তারিখঃ ০০/০০/০০০০ ইং
✪ ভ্রমণের সময়কালঃ ৩ রাত ২ দিন (যাতায়াত সহ)

✪ ইভেন্ট ফিঃ
➤ সিঙ্গেলঃ ৪,৪৫০/- টাকা।
➤ কাঁপলঃ ৫,৯৫০/- টাকা। (জনপ্রতি)

✪ বুকিং মানিঃ ২,০৪০/- টাকা। (অফেরত যোগ্য)

✪ আসন সংখ্যাঃ সর্বোচ্চ ২৪ জন।
✪ বুকিং এর লাস্ট ডেটঃ ০০/০০/০০০০ ইং তারিখ পর্যন্ত।
(আসন ফাঁকা থাকা সাপেক্ষে)

✪ ভ্রমণের স্থানঃ
➤ টাঙ্গুয়ার হাওর।
➤ ওয়াচ টাওয়ার।
➤ লাকমাছড়া।
➤ নীলাদ্রি লেক।
➤ শিমুল বাগান।
➤ বারিক্কা টিলা।
➤ জাদুকাটা নদী।

➤ সম্ভাব্য ভ্রমণ বিবরণঃ
ময়মনসিংহ থেকে ০০ তারিখ রাতে আমরা যাত্রা শুরু করবো।
সকাল ৭ টায় পৌঁছে যাবো মধ্যনগর ঘাটে।
সেখান থেকে বোটে করে হাওরে ভাসতে ভাসতে সকালের নাস্তা করবো।

মূলত তখন থেকেই শুরু হবে আমাদের হাওর ভ্রমণ।
দুপুরের দিকে বোটে করে পৌঁছাবো ওয়াচ টাওয়ার, সেখানেই সবাই হাওরের শীতল পানিতে গোসল করবো, ওয়াচ টাওয়ারের স্থানটি খুবই জনপ্রিয় এখানে ইচ্ছেমতো ছবি তুলে নিতে পারবেন।

একই সময়ে বোটে রান্না হবে আমাদের জন্য দুপুরের খাবার।
হাওরে তাজা মাছ দিয়ে স্বচ্ছ জলে ভেসে দুপুরের খাবার শেষে রওনা করবো টেকের ঘাটের উদ্দেশ্যে।

টেকের ঘাট পৌঁছে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেবো, বিশ্রাম শেষে দেখতে যাবো লাকমাছড়া, ও সাধুর কূপ। বিকেলের দিকে দেখতে বের হবো নীলাদ্রি লেক, সন্ধ্যাটা এখানেই কাটাবো।
রাতে আড্ডা দিবো টেকের ঘাটে, নীলাদ্রি লেকের পাড়ে বসে উপভোগ করবো জ্যোৎস্না।

রাত ৯ টার দিকে রাতের খাবার খেয়ে মত্ত হবো আড্ডা, সঙ্গীত আর খুশগল্পে।

পরের দিন খুব সকালে উঠে নাস্তা করে চলে যাবো শিমুলবাগান। সেখানে সারি সারি সবুজ গাছের দৃশ্য দেখে আপনি মুগ্ধ হবেন। সেখানে ১ ঘন্টা সময় কাটিয়ে চলে যাবো বারিক্কা টিলায় এবং বারিক্কা টিলায় উঠে উপভোগ করবেন মেঘালয় রাজ্যের পাহাড়ের চূড়ায় ধাক্কা খেয়ে মেঘেদের বিচ্ছিন্ন উড়ু উরি।

তারপর ট্যুরের শেষ স্পট জাদুকাটা নদীতে গোসল ও ঝাপাঝাপি করে তন‌ ও মন শীতল করে উঠবো।
এরপর নৌকাতে বসে দুপুরের খাবার খেয়ে রওনা দিবো মধ্যনগর ঘাটের উদ্দেশ্য।

এরপর বাড়ি ফেরার পালা, মধ্য রাতে ময়মনসিংহ থাকবো ইনশাআল্লাহ ।

✪ মোট খাবারঃ ৫ বেলা।
➤ সকালঃ ডিম ভুনা খিচুড়ি ।
➤ দুপুরঃ সাদা ভাত+ভর্তা+মাছ+ডাল।
➤ রাতের খাবারঃ সাদা ভাত+হাঁসের মাংস+ভাজি+ভর্তা+ডাল।
➤ পরের দিন সকালের খাবারঃ ডিম ভুনা খিচুড়ি।
➤ দুপুরের খাবারঃ সাদা ভাত+ভাজি+ভর্তা+মুরগি+ডাল।

✪ এই প্যাকেজে যা যা থাকবেঃ
➤ ময়মনসিংহ-মধ্যনগর যাওয়া আসার ভাড়া।
➤ ট্যুর প্ল্যান মোতাবেক সকল প্রকার ট্রান্সপোর্ট খরচ।
➤ ২ দিন ১ রাত থাকার জন্য বোট খরচ(নৌকায় থাকা)।
➤ ট্যুর চলাকালীন মোট ৫ বেলা খাবার খরচ।
➤ লাইফ জ্যাকেট খরচ।

✪ প্যাকেজে যা যা থাকবে নাঃ
➤ প্যাকেজে উল্লেখ নেই এমন কোন কিছুর খরচ।
➤ যাত্রা বিরতিতে খাবার বা অন্য কোন খরচ ।
➤ কোনো ধরনের ওষুধ বা অন্যান্য কেনাকাটার খরচ।
➤ লাকমাছড়া লোকাল ট্রান্সপোর্ট খরচ।
➤ শিমুল বাগানে এন্টি ফি।
➤ কোনো ধরনের ব্যক্তিগত খরচ।

✪ যা সাথে নিতে হবেঃ
➤ NID বা স্টুডেন্ট আইডি।
➤ পানির বোতল।
➤ প্রয়োজনীয় জামাকাপড়।
➤ ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র।

✪ আমাদের প্রতিটা ট্যুরেই মেয়েদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা মেইন্টেইন করা হয়।
সুতরাং অ্যাডভেঞ্চারপ্রিয় আপুরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে।

✪ ট্যুরের দিন ইভেন্ট হোস্টদের কাছে পৌঁছে আপনার আসন নিশ্চিত করতে হবে। বাকী টাকা ট্যুরের দিন বাসে উঠার আগে পরিশোধ করতে হবে।

✪ ট্যুরে অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘটনা সম্পূর্ণই আল্লাহর হাতে এতে কর্তৃপক্ষকে অপবাদ দেয়া যাবে না বা জরিমানা দাবী করা যাবে না।

✪ কর্তৃপক্ষ যেকোন প্রয়োজনে বা পরিস্থিতিতে আসন, ট্যুর প্ল্যান এমনকি ট্যুর ডেট পরিবর্তনের একছত্র ক্ষমতা রাখে।

✪ বিঃদ্রঃ আমাদের যেকোনো ইভেন্টে অবৈধ কাঁপল ভ্রমণ, কোনরূপ মাদক সেবন এবং উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ নিষেধ।

📌 সরাসরি অফিসে এসেও বুকিং কনফার্ম করতে পারবেন।
🏠 আমাদের অফিস ঠিকানা:
অফিস নং-৩৪৯, নূরজাহান কমপ্লেক্স ৩য় তলা (লিফটের দুই), ৭নং-স্টেশন রোড, গাঙ্গিনাপাড়, সদর, ময়মনসিংহ।
(অফিসে আসার আগে অবশ্যই কল করে আসবেন)

2,040.00৳ 

BOOKING MONEY

রিল্যাক্স ট্যুরে ঘুরে দেখুন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। (Copy)

সাফার কটেজের উপভোগ করুন হাউজবোটে রাত্রিযাপন, নীলাদ্রি লেক, শিমুল বাগান ও জাদুকাটা নদী।

This Tour is unavailable

Happy traveler
0 K+
Review Customer
0
Destinations
0 +
Followers
0 K+

তাহলে আর দেরি কিসে!

চলুন ঘুরে দেখি বিশ্ব, Safar Cottage এর সাথে।

WhatsApp