রিল্যাক্স ট্যুরে ঘুরে দেখুন কক্সবাজার সমুদ্র সৈকত

(4.7)
Rated 5 out of 5

2,040.00৳ 

BOOKING MONEY

রিল্যাক্স ট্যুরে ঘুরে দেখুন কক্সবাজার সমুদ্র সৈকত

৩ রাত ২ দিনে "Safar Cottage" এর সাথে ঘুরে আসুন পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে

টুর সম্পর্কিত তথ্য

Cox’s Bazar Tour Details – Safar Cottage ৩ রাত ২ দিনে “Safar Cottage” এর সাথে ঘুরে আসুন পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে..

✪ ভ্রমণের তারিখঃ ১০/১২/২০২৬ ইং
✪ ভ্রমণের সময়কালঃ ৩ রাত ২ দিন। (যাতায়াত সহ)

✪ ইভেন্ট ফিঃ
সিঙ্গেল= ৪,৪৫০/- টাকা।
কাপল= ৫,৯৫০/- টাকা (জনপ্রতি)।

✪ বুকিং মানিঃ ২,০৪০/- টাকা (অফেরতযোগ্য)।

✪ আসন সংখ্যাঃ সর্বোচ্চ ৪০ জন।
✪ বুকিং এর লাস্ট ডেটঃ ০৫ ডিসেম্বর ২০২৬ ইং
(আসন খালি থাকা সাপেক্ষে)

✪ ভ্রমণের স্থানঃ
➤ সুগন্ধা বীচ।
➤ কলাতলী পয়েন্ট।
➤ ইনানী বীচ।
➤ হিমছড়ি পাহাড়।
➤ পাটোয়ারটেক বিচ।
➤ মিনি বান্দরবান।

➤ সম্ভাব্য ভ্রমণ বিবরণঃ
আমরা ১০ ই ডিসেম্বর বিকাল ৫ টায় ময়মনসিংহ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবো।
পরদিন সকাল ৮/৯ টার মাঝে পৌঁছে যাবো বিশ্বের সর্ববৃহত সমুদ্র সৈকতে ইনশাআল্লাহ।

কক্সবাজার পৌঁছে হোটেলের লবিতে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে সবাই সকালের নাস্তা করবো।
রুম পাবো দুপুর ১২:৩০/১ টার দিকে।
কারন কক্সবাজার হোটেল চেক আউট হয় ১১:৩০ মিনিটে。

নাস্তা সেরে ব্যাগ রেখে চলে যাবো সমুদ্র দেখতে。
ইচ্ছা মতো ঝাঁপাঝাপি করে দুপুর ১ টার মাঝে হোটেলে ফিরে আসবো。
ফ্রেশ হয়ে ২ টার দিকে দুপুরের খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নেবো।
এবং বিকালে সূর্যাস্ত দেখতে যাবো বীচে。

তারপর সন্ধ্যায় সুগন্ধা বীচে কেও কেনাকাটা করতে চাইলে করে নিতে পারবেন। নিজেদের মতো করে রাতের সমুদ্র দেখে বা সময় কাটিয়ে রাত ৯ টায় রাতের খাবার খেয়ে হোটেলে চলে যাবো। কেউ চাইলে রাত্রে সমুদ্র উপভোগ করতে পারবেন。

পরদিন সকাল সকাল উঠে ৮ টার মাঝে নাস্তা শেষ করে, যাত্রা শুরু করবো ইনানী বীচের উদ্দেশ্যে। একপাশে পাহাড় অন্য পাশে সমুদ্র, মাঝখানে মেরিন ড্রাইভ দিয়ে আমাদের যাত্রা。

ইনানী বীচে পৌঁছে সেখানে আমরা খুব বেশি সময় নিবো না। কারণ, ফেরার পথে আমাদের “হিমছড়ি পাহাড়” এবং “মিনি বান্দরবান” দেখতে হবে “যেটা না দেখলেই মিস”। হিমছড়িতে প্রায় ৩০০ ফুট উচু পাহাড়ে উঠে পাখির চোখে সমুদ্র উপভোগ করবো。

এরপর আবার কক্সবাজার পৌঁছে দুপুরের খাবার খেয়ে বীচে চলে যাবো。
কিছুক্ষণ বীচে সময় কাটিয়ে বিকেল ৫ টার দিকে সমুদ্রকে বিদায় জানিয়ে শুরু হবে আমাদের বাড়ি ফেরার পালা。

ইনশাআল্লাহ পরদিন সকালে ময়মনসিংহ থাকবো。

✪ এই প্যাকেজে যা যা থাকবেঃ
➤ ময়মনসিংহ-কক্সবাজার-ময়মনসিংহ নন এসি বাস টিকেট।
➤ ১ রাত কক্সবাজার থাকার খরচ।
➤ ৫ বেলা খাবার।

✪ প্যাকেজে যা যা থাকবে নাঃ
➤ প্যাকেজে উল্লেখ নেই এমন কোন কিছুর খরচ।
➤ কোনো ধরণের এন্ট্রি ফি ও লোকাল ট্রান্সপোর্ট খরচ।

✪ যা সাথে নিতে হবেঃ
➤ NID বা স্টুডেন্ট আইডি।
➤ পানির বোতল।
➤ প্রয়োজনীয় জামাকাপড়।
➤ ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র।

✪ আমাদের প্রতিটা ট্যুরেই মেয়েদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা মেইন্টেইন করা হয়।
সুতরাং অ্যাডভেঞ্চারপ্রিয় আপুরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে।

✪ ট্যুরের দিন ইভেন্ট হোস্টদের কাছে পৌঁছে আপনার আসন নিশ্চিত করতে হবে। বাকী টাকা ট্যুরের দিন বাসে উঠার আগে পরিশোধ করতে হবে।

✪ ট্যুরে অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘটনা সম্পূর্ণই আল্লাহর হাতে এতে কর্তৃপক্ষকে অপবাদ দেয়া যাবে না বা জরিমানা দাবী করা যাবে না।

✪ কর্তৃপক্ষ যেকোন প্রয়োজনে বা পরিস্থিতিতে আসন, ট্যুর প্ল্যান এমনকি ট্যুর ডেট পরিবর্তনের একছত্র ক্ষমতা রাখে।

✪ বিঃদ্রঃ আমাদের যেকোনো ইভেন্টে অবৈধ কাঁপল ভ্রমণ, কোনরূপ মাদক সেবন এবং উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ নিষেধ।

📌 সরাসরি অফিসে এসেও বুকিং কনফার্ম করতে পারবেন।
🏠 আমাদের অফিস ঠিকানা:
অফিস নং-৩৪৯, নূরজাহান কমপ্লেক্স ৩য় তলা (লিফটের দুই), ৭নং-স্টেশন রোড, গাঙ্গিনাপাড়, সদর, ময়মনসিংহ।
(অফিসে আসার আগে অবশ্যই কল করে আসবেন)

2,040.00৳ 

BOOKING MONEY

রিল্যাক্স ট্যুরে ঘুরে দেখুন কক্সবাজার সমুদ্র সৈকত

৩ রাত ২ দিনে "Safar Cottage" এর সাথে ঘুরে আসুন পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে

Happy traveler
0 K+
Review Customer
0
Destinations
0 +
Followers
0 K+

তাহলে আর দেরি কিসে!

চলুন ঘুরে দেখি বিশ্ব, Safar Cottage এর সাথে।

WhatsApp