মহেশখালী এবং শাহপরীর দ্বীপ সহ কক্সবাজার

(4.7)
Rated 5 out of 5

3,060.00৳ 

BOOKING MONEY

মহেশখালী এবং শাহপরীর দ্বীপ সহ কক্সবাজার

৪ রাত ৩ দিনে "Safar Cottage" এর সাথে ঘুরে আসুন মহেশখালী দ্বীপ এবং শাহপরীর দ্বীপ সহ কক্সবাজার সমুদ্র সৈকতে

This Tour is unavailable

টুর সম্পর্কিত তথ্য

Maheshkhali, Shahporir Dwip & Cox’s Bazar Tour Details ৪ রাত ৩ দিনে “Safar Cottage” এর সাথে ঘুরে আসুন মহেশখালী দ্বীপ এবং শাহপরীর দ্বীপ সহ কক্সবাজার সমুদ্র সৈকতে..

✪ ভ্রমণের তারিখঃ ০০/০০/০০০০ ইং
✪ ভ্রমণের সময়কালঃ ৪ রাত ৩ দিন (যাতায়াত সহ)

✪ ইভেন্ট ফিঃ
➤ সিঙ্গেল= ৭,২৫০/- টাকা।
➤ কাপল= ৮,৪৫০/- টাকা (জনপ্রতি)।

✪ বুকিং মানি ৩,০৬০/= টাকা (অফেরতযোগ্য)

✪ আসন সংখ্যাঃ সর্বোচ্চ ৪০ জন
✪ বুকিং এর লাস্ট ডেটঃ ০০/০০/০০০০ ইং তারিখ পর্যন্ত। (আসন ফাকা থাকা সাপেক্ষে)

✪ ভ্রমণের স্থানঃ
📌 ১ম দিন কক্সবাজার..
➤ কলাতলী পয়েন্ট।
➤ সুগন্ধা বীচ।
➤ লাবনী পয়েন্ট।
➤ রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড। (নিজ খরচে)

📌 ২য় দিন মহেশখালী দ্বীপ..
➤ বৌদ্ধ মন্দির।
➤ স্বর্ণ মন্দির।
➤ শুটিং ব্রীজ।
➤ দ্বীপের পাহাড়।
➤ ঝাউবন।

📌 ৩য় দিন শাহ পরীর দ্বীপ..
➤ নাফ নদী যেটিঘাট।
➤ শাহপরীর দ্বীপ সী বীচ।
➤ টেকনাফ জিরো পয়েন্ট।
➤ ইনানী বিচ।
➤ মিনি বান্দরবান। (সময় থাকা সাপেক্ষে)
➤ হিমছড়ি পাহাড়। (সময় থাকা সাপেক্ষে)

➤ সম্ভাব্য ভ্রমণ বিবরণঃ
আমরা বিকেলে ময়মনসিংহ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবো।

পরদিন সকাল ৮/৯ টার মাঝে পৌঁছে যাবো পরদিন সকাল ৮/৯ টার মাঝে পৌঁছে যাবো বিশ্বের সর্ববৃহত সমুদ্র সৈকতে ইনশাআল্লাহ।

কক্সবাজার পৌঁছে হোটেলের লবিতে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে সবাই সকালের নাস্তা করবো।
রুম পাবো দুপুর ১২:৩০/১ টার দিকে।

কারন কক্সবাজার হোটেল চেক আউট হয় ১১:৩০ মিনিটে।
নাস্তা সেরে ব্যাগ রেখে চলে যাবো সমুদ্র দেখতে।

ইচ্ছা মতো ঝাঁপাঝাপি করে দুপুর ১ টার মাঝে হোটেলে ফিরে আসবো।
ফ্রেশ হয়ে ২ টার দিকে দুপুরের খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নেবো।
এবং বিকালে সূর্যাস্ত দেখতে যাবো বীচে।

তারপর সন্ধ্যায় সুগন্ধা বীচে কেও কেনাকাটা করতে চাইলে করে নিতে পারবেন। নিজেদের মতো করে রাতের সমুদ্র দেখে বা সময় কাটিয়ে রাত ৯ টায় রাতের খাবার খেয়ে হোটেলে চলে যাবো। কেউ চাইলে রাতেও সমুদ্র উপভোগ করতে পারবেন।

পরদিন সকাল সকাল উঠে ৮ টার মাঝে নাস্তা শেষ করে, যাত্রা শুরু করবো পৃথিবীর একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর উদ্দেশ্যে।
সেখানে গিয়ে আমাদের উল্লিখিত পাঁচটি স্পট ঘুরে দেখতে সময় চলে যাবে সারাদিন। এর মাঝে দুপুরের খাবারটা আমাদেরকে মহেশখালী দ্বীপেই খেয়ে নিতে হবে।

সন্ধ্যা মহেশখালী থেকে ফিরে সোজা চলে যাবো সুগন্ধা বিচে। রাতের সমুদ্র উপভোগ করে ৯ টার দিকে সেরে নেবো রাতের খাবার। রাতের খাবার খেয়ে হোটেলে চলে যাবো। আপনি চাইলে রাতেও সমুদ্র উপভোগ করতে পারবেন।

পরদিন সকাল সকাল উঠে ৮ টার মাঝে নাস্তা শেষ করে, যাত্রা শুরু করবো শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে। একপাশে পাহাড় অন্য পাশে সমুদ্র, মাঝখানে মেরিন ড্রাইভ দিয়ে হবে আমাদের যাত্রা।

এরপর সেখান থেকে আমরা একে একে শাহপরীর দ্বীপ, পশ্চিম বীচ, নাফনদী যেটিঘাট, টেকনাফ জিরো, দুপুরের খাবার খেয়ে, ইনানী বীচ এবং সময় থাকলে মিনি বান্দরবান ও হিমছড়ি পাহাড় দেখতে দেখতে বিকেলে পৌঁছে যাবো কক্সবাজারে।

এরপর বিকেল ৫ টার দিকে সমুদ্রকে বিদায় জানিয়ে শুরু হবে আমাদের বাড়ি ফেরার পালা।
ইনশাআল্লাহ পরদিন সকালে ময়মনসিংহ থাকবো।

✪ এই প্যাকেজে যা যা থাকবেঃ
➤ ময়মনসিংহ-সীতাকুণ্ড-কক্সবাজার-ময়মনসিংহ নন এসি বাস টিকেট।
➤ শাহ পরীর দ্বীপ ভ্রমণের চাঁদের গাড়ির খরচ।
➤ ২ রাত কক্সবাজার থাকার খরচ।
➤ ৮ বেলা খাবার।

✪ প্যাকেজে যা যা থাকবে নাঃ
➤ প্যাকেজে উল্লেখ নেই এমন কোন কিছুর খরচ।
➤ কোনো ধরণের এন্ট্রি ফি ও লোকাল ট্রান্সপোর্ট খরচ।

✪ যা সাথে নিতে হবেঃ
➤ NID বা স্টুডেন্ট আইডি।
➤ পানির বোতল।
➤ প্রয়োজনীয় জামাকাপড়।
➤ ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র।

✪ ট্যুরের দিন ইভেন্ট হোস্টদের কাছে পৌঁছে আপনার আসন নিশ্চিত করতে হবে। বাকী টাকা ট্যুরের দিন বাসে উঠার আগে পরিশোধ করতে হবে।

✪ আমাদের প্রতিটা ট্যুরেই মেয়েদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা মেইন্টেইন করা হয়।
সুতরাং অ্যাডভেঞ্চারপ্রিয় আপুরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে।

✪ কর্তৃপক্ষ যেকোন প্রয়োজনে বা পরিস্থিতিতে আসন, ট্যুর প্ল্যান এমনকি ট্যুর ডেট পরিবর্তনের একছত্র ক্ষমতা রাখে।

✪ ট্যুরে অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘটনা সম্পূর্ণই আল্লাহর হাতে এতে কর্তৃপক্ষকে অপবাদ দেয়া যাবে না বা জরিমানা দাবী করা যাবে না।

✪ বিঃদ্রঃ আমাদের যেকোনো ইভেন্টে অবৈধ কাঁপল ভ্রমণ, কোনরূপ মাদক সেবন এবং উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ নিষেধ।

📌 সরাসরি অফিসে এসেও বুকিং কনফার্ম করতে পারবেন।
🏠 আমাদের অফিস ঠিকানা:
অফিস নং-৩৪৯, নূরজাহান কমপ্লেক্স ৩য় তলা (লিফটের দুই), ৭নং-স্টেশন রোড, গাঙ্গিনাপাড়, সদর, ময়মনসিংহ।
(অফিসে আসার আগে অবশ্যই কল করে আসবেন)

3,060.00৳ 

BOOKING MONEY

মহেশখালী এবং শাহপরীর দ্বীপ সহ কক্সবাজার

৪ রাত ৩ দিনে "Safar Cottage" এর সাথে ঘুরে আসুন মহেশখালী দ্বীপ এবং শাহপরীর দ্বীপ সহ কক্সবাজার সমুদ্র সৈকতে

This Tour is unavailable

Happy traveler
0 K+
Review Customer
0
Destinations
0 +
Followers
0 K+

তাহলে আর দেরি কিসে!

চলুন ঘুরে দেখি বিশ্ব, Safar Cottage এর সাথে।

WhatsApp